শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪

৪ হাজার কোটি টাকার বিচ্ছেদ

৪ হাজার কোটি টাকার বিচ্ছেদ

যুক্তরাজ্যের পুঁজিপতি ক্রিস হনের (ডানে) সঙ্গে বিয়ের ১৭ বছর পর মার্কিন বংশোদ্ভূত জেমি কুপার-হনের (বাঁয়ে) বিচ্ছেদ হয়। ছবি: বিবিসির সৌজন্যে

নিউজ ডেস্ক: বিচ্ছেদ নিষ্পত্তির মামলায় লন্ডনের এক পুঁজিপতির সাবেক স্ত্রীকে ৩৩ কোটি ৭৭ লাখ ৮০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় চার হাজার ২৪ কোটি ১৩ লাখ টাকা দিতে বলেছেন যুক্তরাজ্যের একটি আদালত।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনাকে যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ নিষ্পত্তি বলে বিবেচনা করা হচ্ছে।

সাবেক স্বামীর কাছ থেকে আরও বড় অঙ্কের অর্থ পেতে মার্কিন বংশোদ্ভূত জেমি কুপার-হনের (৪৯) আইনজীবীরা আপিল করার কথা বিবেচনা করছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিয়ের ১৭ বছর পর পুঁজিপতি ক্রিস হনের (৪৮) সঙ্গে বিচ্ছেদ হয় কুপার হনের। হার্ভার্ডে পড়াশোনা করার সময় তাঁদের পরিচয় হয়। তাঁদের চার সন্তান রয়েছে।

উন্নয়নশীল দেশের দরিদ্রদের সহায়তায় এই দুজন মিলে ‘চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ৭০ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। হন তাঁর সাবেক স্ত্রীকে এক-চতুর্থাংশ সম্পত্তির ভাগ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু জেমি অর্ধেক সম্পত্তি দাবি করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026