সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১১

খালাস পেলেন হোসনি মোবারক

খালাস পেলেন হোসনি মোবারক

হোসনি মোবারকআন্তর্জাতিক নিউজ ডেস্ক:  হোসনি মোবারক ২০১১ সালে গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা মামলায় মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে বেকসুর খালাস দিয়েছেন দেশটির আদালত। মোবারক ছাড়া এ মামলায় অভিযুক্ত মোট সাতজনের মধ্যে আরও পাঁচজনকে নির্দোষ ঘোষণা করেছেন আদালত। আজ শনিবার মিসরের একটি আদালত এ রায় ঘোষণা করেন।

বার্তা সংস্থা এএফপি ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ৮৬ বছর বয়সী মোবারক ও তাঁর আমলের সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভকারীদের হত্যার ওই অভিযোগ আনা হয়। এই মামলায় ২০১২ সালে মোবারক ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল।

গত বছর দেশটির একটি আপিল আদালত কৌশলগত কারণে ওই দণ্ড বাতিল করে মামলাটি পুনর্বিচারের আদেশ দেন। পুনর্বিচারের রায়ে আজ মোবারক ও তাঁর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিসহ তাঁর আমলের পাঁচ কর্মকর্তাকে আজ নির্দোষ ঘোষণা করলেন আদালত।

এ ছাড়া ইসরায়েলে গ্যাস রপ্তানি করার অভিযোগে একটি দুর্নীতির মামলা থেকেও মুবারককে রেহাই দিয়েছেন আদালত। ২০১১ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় চার বছর পর এই মামলার রায় ঘোষণা হলো। সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছর ধরে জেল খাটছেন মোবারক।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026