বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১

মেয়র আরিফ ইস্যুতে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা

মেয়র আরিফ ইস্যুতে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে ১৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট পেশাজীবি পরিষদ নামে একটি সংগঠন।। রোববার দুপুরে নগরীর হলি সাইড হোটেলে সাংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর ঘোষাণা করা হয়।

সংবাদা সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলন, লে: কর্ণেল (অব) আতাউর রহমান পীর, সিলেট গণদাবি পরিষদের আহবায়ক আখলাক চৌধুরী, আমরা সিলেঠ বাসীর পক্ষ থেকে আব্দুল মান্নান পুতুল, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, এবিএম জিল্লুর রহমান উজ্জল, সদস্য সচিব নুরুল ইসলাম, সদস্য নিজাম উদ্দিন তালুকদার প্রমুখ।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন পেশাজীবি পরিষদের আহ্বায়ক লে: কর্ণেল(অব:) আতাউর রহমান পীর। লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ, প্রখ্যাত কুটনীতিবিদ জাতীর গর্বিত সন্তান, সিলেটবাসীসহ দেশবাসীর অহংকার সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া মর্মান্তি হত্যাকান্ডের বিচার নিয়ে চলছে ষড়যন্ত্র। সম্প্রতিক এই হত্যাকান্ডের ৩য় দফার একটি সম্পুরক চার্জশীট নয় বছর পর প্রদান করা হয়েছে। এই চার্জশীটে সিলেটের জনপ্রিয় মেয়র জননন্দিত ব্যক্তিত্ব আরিফুল হক চৌধুরীর নামও অন্তভর্’ক্ত করা হয়েছে।

সিলেটের জনগনের সাথে তারাও মনে করেন, সিলেটের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্থ করার এটি একটি হীন চক্রান্ত। সংবাদ সম্মেলনে বলা হয়, আরিফুল হক চৌধুরী মেয়রের দায়িত্ব গ্রহণের পর থেকে সিলেটের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন যা সিলেটবাসী সহ দেশবাসীর কাছে প্রশংসা কুড়িয়েছে। সেই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র মূলকভাবে একটি মহল আরিফুল হক চৌধুরীকে মামলার চার্জশীটে অর্ন্তভুক্ত করেছেন।

কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী ৭ ডিসেম্বর সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সংহতি সমাবেশ, ৮ থেকে ২০ ডিসেম্বর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে গণ সংযোগ ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়। এছাড়ও কর্মসূচীর মধ্যে রয়েছে মানববন্ধন, মৌন মিছিল, অবস্থান ধর্মঘট, গোল টেবিল বৈঠক, গণ স্বাক্ষর, পেশাজীবি সমাবেশ, গণ অনশন ও গণপ্রার্থনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026