মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭

প্রেমে পড়লেন আলিয়া

প্রেমে পড়লেন আলিয়া

প্রেমে পড়লেন আলিয়া!বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের প্রথম থেকেই খবরের শিরোনামে বলিউডের এই চনমনে তরুনী। রূপালী পর্দায় পা রেখে প্রথমই তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন বরুণ ধাওয়ানের সাথে। বেশকিছু সময় ধরে চলে তাদের রোমান্স। কিন্তু কিছুদিন পর বরুণ থেকে মন উঠতে শুরু করে আলিয়ার। তারপর থেকে একাই আছেন এই তারকা।

তবে শোনা যাচ্ছে, নতুন করে আবার কেউ তার মনে ধরেছে। কে সেই আলিয়ার স্বপ্নের পুরুষ? জানিয়ে রাখছি তিনি আর কেউ নন ব্যোমকেশ সুশান্ত সিং রাজপুত। কি ভাবছেন কপাল পুড়ল অঙ্কিতার। ‘বালাই শাট’ তা কেন হতে যাবে নজার না লাগে ইস জোরি কো কিসিকি। আসলে বলিউডের নতুন তারকাদের নিয়ে একটি প্রেমের গল্প তৈরি করার কথা ভাবছিলেন পরিচালক হোমি আদাজানিয়া।

তার এই নতুন কাহিনির জন্য তিনি বেছে নিয়েছেন আলিয়া-সুশান্তকে। সূত্রের খবর অনুযায়ী হোমি, তার এই গল্পের জন্য সম্পূর্ণ নতুন এক জুটি চাইছিলেন। পর্দায় যাদের পারফরমেন্সও অসাধারন।

সম্প্রতি ব্যোমকেশ বক্সি ছবির জন্য খবরের শিরনামে রয়েছেন সুশান্ত। অন্যদিকে আলিয়া আগেই তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাই এই জোরিকে নিয়ে একসঙ্গে কাজ করার কথা ভাবেন হোমি।

সুতরাং এখন এটাই দেখার হোমির পরবর্তী ছবিতে এই নতুন জুটি কি কামাল করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026