বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪

সব মুসলমানই সন্ত্রাসী: মানতে নারাজ পোপ ফ্রান্সিস

সব মুসলমানই সন্ত্রাসী: মানতে নারাজ পোপ ফ্রান্সিস

 আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসলামের নামে বিশ্বে যে সন্ত্রাসী কর্মকা- পরিচালিত হচ্ছে, তার তীব্র নিন্দা জানাতে মুসলিম নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তুরস্কে তিনদিনের এক সফর শেষে রোমে ফেরার সময় বিমানে উঠে এ মন্তব্য করেন পোপ। ধর্মবিশ্বাসের মধ্যে বিভেদ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন তিনি।

পোপ বলেন, ‘আমরা যেমন বলতে পারি না সব খৃষ্ট ধর্মাবলম্বীই কট্টরপন্থী, একইভাবে তিনি সে ধরনের মানুষের নিন্দা করেন, যারা বলে থাকেন সব মুসলমানই সন্ত্রাসী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

যারা গৎবাঁধাভাবে ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে কথা বলছেন, তাদের কারণে কিভাবে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা উপলব্ধি করতে পেরেছিলেন বলে মন্তব্য করেন তিনি। তিনি মুসলিম নেতাদের বৈশ্বিকভাবে সহিংসতার নিন্দা জানানোর আহ্বান জানান। এদিকে ইস্তাম্বুলে এক বক্তব্যে মধ্যপ্রাচ্যে খৃষ্ট ধর্মাবলম্বীরা যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন, তা অবসানের আহ্বান জানান পোপ ফ্রান্সিস।

তুরস্কের রাজধানী আঙ্কারা সফরে উগ্রবাদ ও মৌলবাদ মোকাবিলায় মুসলমানদের সঙ্গে সংলাপের আহ্বানও জানান তিনি। তুরস্কের মোট জনসংখ্যার ৮ কোটি মুসলমান এবং মাত্র ১ লাখ ২০ হাজার খৃষ্ট ধর্মের অনুসারী। এদিকে ইরাক ও সিরিয়ার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ ও সেখানে শান্তির জন্য প্রার্থনা করেন তিনি। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026