মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮

দুই ব্রিটিশ বাংলাদেশী আইএস সদস্যের কারাদণ্ড

দুই ব্রিটিশ বাংলাদেশী আইএস সদস্যের কারাদণ্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে সিরিয়ায় কথিত জিহাদে অংশগ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত বাংলাদেশী বংশোদ্ভূত দুইজন ও পাকিস্তানি বংশোদ্ভূত একজন বৃটিশ নাগরিককে কারাদ- দিয়েছে দেশটির দুটি আদালত। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ ও বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশী বংশোদ্ভূত ওই ২ বৃটিশ নাগরিকের একজন মোহাম্মদ নাহিন আহমেদ (২২) ও অপরজন মাসুদুর চৌধুরী (৩১)। কারাদ-প্রাপ্ত অপর ব্যক্তি হলেন পাকিস্তানি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক ইউসুফ জুবায়ের সরওয়ার (২২)। গত বৃহস্পতিবার মাসুদুর চৌধুরীকে ৪ বছরের কারাদ- দেয় লন্ডনের কিংস্টন ক্রাউন আদালত। গতকাল লন্ডনের উলউইচ ক্রাউন আদালতের রায়ে কথিত জিহাদে অংশ নেয়ায় অভিযোগে নাহিন ও ইউসুফকে ১২ বছর ৮ মাসের কারাদন্ড দেয়া হয়।

এর মধ্যে ৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত। সিরিয়ায় লড়াইয়ে বাকিরা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। গত এপ্রিল মাসে মাসুদুর চৌধুরী সিরিয়া থেকে ফেরার পথে গ্যাটউইক বিমানবন্দরে গ্রেপ্তার হন। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাদন্ডিত প্রথম বাংলাদেশী মাসুদুর।

গত মে মাসে সিরিয়ায় গিয়েছিলেন ছোটবেলার বন্ধু নাহিন ও ইউসুফ। বাড়িতে কলেজের এক শিক্ষাসফরে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা বলে তারা সিরিয়ায় আইএসের সঙ্গে যোগদান করেন। ৮ মাস পর লন্ডনে ফেরার সময় হিথ্রো বিমানবন্দর থেকে আটক করা হয় ওই দুই জনকে। ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরের বাসিন্দা মাসুদুর চৌধুরী দুই সন্তানের জনক। গত বছরের অক্টোবরে ৫ তরুণকে নিয়ে সিরিয়ায় আইএসের পক্ষে জিহাদে যোগ দিয়েছিলেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026