আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের গরমিল প্রমাণ হল বর্তমানের প্রযুক্তির কাছে৷ প্রশ্নচিহ্ন উঠল ইংল্যান্ডের বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনের উত্তরাধিকারের বৈধতা নিয়েও৷
দু’বছর আগে ইংল্যান্ডের লিস্টারে একটি কার পার্ক থেকে খুঁজে পাওয়া যায় মানুষের একটি কঙ্কাল৷ কোনও কোনও ঐতিহাসিক সন্দেহ প্রকাশ করেন, ওই কঙ্কাল হয়তো ইংল্যান্ডের কুখ্যাত রাজা তৃতীয় রিচার্ডের৷
উইলিয়াম শেক্সপিয়ারের কলমে চিরকালের জন্য অমর হয়েছেন রিচার্ড দ্য থার্ড৷ কিন্ত্ত তাঁর পরিণতি নিয়ে ধোঁয়াশা কাটেনি৷ তাই, সন্দেহ নিরশনে শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার দ্বারস্থ হন বিজ্ঞানীরা৷ চমক অপেক্ষা করেছিল এখানেই৷ পরীক্ষার ফল দেখে যা জানা গেল তাতে আমূল বদলাতে হবে ইংল্যান্ডের ইতিহাস৷ প্রচলিত ছবিতে তৃতীয় রিচার্ডকে যেমনই দেখানো হোক আসলে তিনি ছিলেন নীল চোখ ও সোনালি চুলের অধিকারী৷