বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১

নারী নির্যাতন প্রতিরোধে সিলেটে প্রচারণা ও লিফলেট বিতরণ

নারী নির্যাতন প্রতিরোধে সিলেটে প্রচারণা ও লিফলেট বিতরণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ ২০১৪ উদ্যাপন উপলক্ষ্যে যৌন হয়রানি নির্মূলকরণে নেটওয়ার্ক সিলেট জেলার উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় নারী নির্যাতন নির্মূলকরণে নগরীর জিন্দাবাজার পয়েন্টে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌন হয়রানি নির্মূলকরনে নেটওয়ার্ক সিলেট জেলার আহবায়ক ও সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মূল করার প্রত্যয়ে পরিবার, কমিউনিটি, সমাজের সকল স্তরের মানুষকে প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে এবং স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৯১ সাল থেকে বিশ্ব জুড়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রচারাভিযান চালানো হচ্ছে। আমাদের নীরবতা অত্যাচারীকেই সমর্থন করে। তাই চুপ করে না থেকে আমাদের নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে। সামাজিকভাবে নির্যাতনকারীকে বয়কট করে বুঝিয়ে দিতে হবে সভ্য সমাজে নারী নির্যাতনকারীর কোন স্থান নেই।

প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণে নেটওয়ার্ক সিলেট জেলার সদস্য ডা. এ.এ.এম. শিহাব উদ্দিন, শেখ তোফায়েল আহমদ শেপুল, আমিরুল ইসলাম, আব্দুল হাই আজাদ বাবলা, এম. বাবর লস্কর, আলী হাসান হাবিব, শাহ আলম ও সৈয়দা শামীম আরা।

ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম, জুনিয়র সেক্টর স্পেশাস্ট রোকেয়া বেগম ও শাহ এমরান আলী। প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা নারী সমমর্যাদা নিশ্চিত করা, সুখি সমৃদ্ধি পরিবার গঠন, যৌন হয়রানি, বাল্য বিবাহ সহ সকল অত্যাচার বন্ধের সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026