বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০

উদ্বোধনের অপেক্ষায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার

উদ্বোধনের অপেক্ষায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার

তানভীর তালুকদার: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী কাল ১০ ডিসেম্বর বুধবার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুনর্নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করবেন।

ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয় ১৯৮৮ সালে। চারজন মুক্তিযোদ্ধা ও কিছু প্রতিশ্রুতিশীল মানুষের হাত ধরেই বীজ বপিত হয় সেই শহীদ মিনারের। পরে সেই শহীদ মিনারই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা লাভ করে। ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি তৌহিদী জনতার মিছিল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালায় জামায়াত-শিবির।  এ হামলায় ব্যাপকভাবে তিগ্রস্ত হয় শহীদ মিনার।

এ ঘটনার পর, শহীদ মিনার পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় সিলেটের সংস্কৃতিকর্মীরা শহীদ মিনারটি নবরূপে নতুন করে নির্মাণের জন্য অর্থমন্ত্রীর কাছে দাবি রাখেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী নতুন নকশায়, নবরূপে শহীদ মিনারটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিলেট সিটি করপোরেশন কর্তৃপকে নির্দেশ দেন।

অর্থমন্ত্রীর নির্দেশে তিন কোটি টাকা ব্যয়ে শহীদ মিনার পুনর্নির্মাণের কাজ শুরু করে সিসিক। ১০০ ফুট চওড়া ভূমির ওপর ৪৫ ফুট উঁচু স্তম্ভটির মাধ্যমে আন্দোলিত ভূমি থেকে জেগে ওঠা বাঙালির আবহমান সংগ্রামী চেতনাকে উপল করে শহীদ মিনারটির অনন্য দৃষ্টিনন্দন নকশা আঁকেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক শুভজিৎ চৌধুরী। তাঁর সহযোগী স্থপতি হিসেবে কাজ করেন কৌশিক সাহা, সিপাউল বর চৌধুরী, ধীমান চন্দ্র বিশ্বাস ও জিষ্ণু কুমার দাস। প্রকৌশলী হিসেবে শহীদ মিনার নির্মাণে যুক্ত হন হুমায়ূন খান ও দেবাশীষ ভট্টাচার্য।

সিটি করপোরেশন সূত্র জানায়, নকশা অনুযায়ী শহীদ মিনারের মূল স্তম্ভের পেছনে অনেকটা সবুজ টিলার মতোই ভাঁজ ভাঁজ আন্দোলিত ভূমি। মূল স্তম্ভের ঠিক মধ্যখানে লাল গোলাকৃতি বস্তুটি অবিকল সূর্যোদয়ের কথা স্মরণ করিয়ে দেয়। সিলেটের চা-বাগানগুলোতে গাছের ফাঁক দিয়ে প্রতিটি নতুন ভোরে যেমন করে সূর্য ওঠে, দূর থেকে দেখে শহীদ মিনারের এই স্তম্ভের ওই রূপকেও ঠিক তেমনটাই মনে হয়।

শহীদ মিনারের সম্মুখচত্বরে নির্মিত হচ্ছে সিঁড়ি ও র্যাম্প। আর মিনারের আন্ডার গ্রাউন্ডে প্রায় ৪০০ মানুষ বসার মতো জায়গা রাখা রয়েছে। আন্ডারগ্রাউন্ডের সেই খালি জায়গাটুকুও কাজে লাগানোর জন্য আছে পরিকল্পনা। পরিকল্পনার মধ্যে রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সিলেটের গৌরবময় লোকসংস্কৃতির ওপর একটা সমৃদ্ধ ভাণ্ডার সেখানে গড়ে তোলা হবে, যাতে নতুন প্রজন্ম যেন সেখানে বসে মুক্ত চর্চা ও আমাদের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের রূপ পরিগ্রহ করতে পারে।

তা ছাড়া সেখানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রকাশনা নিয়ে থাকবে একটি বিশেষ কর্নার। যেখানে যেকেউ চাইলে বই পড়তে পারবে, চাইলে কিনেও নিয়ে যেতে পারবে। এ দিকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য শহীদ মিনারের মূল বেদিতে ওঠার জন্য বিশেষ একটি সিঁড়িও |

১০ ডিসেম্বর বুধবার শহীদ মিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন ‘উদ্বোধনী অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদ’র সমন্বয়ক বদর উদ্দিন আহমদ কামরান । অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারটি উদ্বোধন করবেন বলে জানান তিনি।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ৭দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা এ অনুষ্ঠানে অংশ নিবেন বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026