বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০

ব্রিটেনে ১৬ বছর বয়সীদের আগামীতে ভোটাধিকার দেয়া হবে

ব্রিটেনে ১৬ বছর বয়সীদের আগামীতে ভোটাধিকার দেয়া হবে

সৈয়দ শাহ সেলিম আহমেদ: লেবার লিডার এ্যাড মিলিব্যান্ডএক লাইভ টেলিকাস্টে বলেছেন, তার দল আগামীতে জয়ী হয়ে ক্ষমতায় গেলে ১৬–১৭ বছর বয়সের তরুণ–তরুণীদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হবে।

মিলিব্যান্ড বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনেই মিলিব্যান্ড ১৫ বছর বয়সীদের ভোটাধিকারের জন্য আইন প্রণয়ন করবেন, যাতে ১.৫ মিলিয়নের মতো এই ইয়ং ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন।

মিলিব্যান্ড বলেন, ১৫ বছরের তরুণ তরুণীদের সাথে এক ইউটিউবে কনসাল্টেশনের সময় তারা তাদের ভয়েস সুনিশ্চিতের দাবী জানিয়েছেন। তিনি বলেনব্রিটেন হবে একমাত্র দেশ যে তাদের তরুণ তরুণীদের মতামতের প্রতিশ্রদ্ধা নিয়ে ভোটাধিকারের সুযোগ এবং একই গণতান্ত্রিক ভাবে তাদের মতামত শুনার ও জানার আইনি ব্যবস্থার নিশ্চিত করবে।

১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণ তরুনীদের সংগঠণ বাইট দ্য ব্যালট এর ব্যানারে মিলিব্যান্ডের সাথে তারা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিলো এবং তাদের মতামত মাল্টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলো। তরুণ ভোটারদের লেবারের ঘরে টানার জন্যে মিলিব্যান্ড বলেন, আমরা আপনাদের জন্য সবকিছুই করতে চাই এবং করবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026