বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১

গোবিন্দগঞ্জ কলেজে মতবিনিময় সভায় নিজ এলাকায় প্রবাসীদের কাছে ভোট চাইলেন মিনা রহমান

গোবিন্দগঞ্জ কলেজে মতবিনিময় সভায় নিজ এলাকায় প্রবাসীদের কাছে ভোট চাইলেন মিনা রহমান

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পরিবেশ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশে কাজ করছে কনজারভেটিব পার্টি। সসিয়্যাল এ্যকশন প্রজেক্টের আওতায় শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে মায়া এবং শাপলা নামে দুটি প্রজেক্টের মাধ্যমে বিগত কয়েক বছর যাবত বাংলাদেশে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কনজারভেটিভ পার্টি, সিলেট অঞ্চলে ও এই প্রজেক্টের আওতায় কাজ চলছে। এ মন্তব্য বার্কিং আসনের কনজারভেটিভ দলীয় এমপি প্রার্থী মিনা রহমান।

 ১০ ডিসেম্বর তাঁর জন্মস্থান ছাতকের গোবিন্দগঞ্জের আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে মিনা রহমান এ কথা বলেন। তিনি বলেন কনজারভেটিব পাটিই একমাত্র রাজনৈতিক দল দেশের বাইরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন জন্মভুমির মানুষের দোয়া ও পরামর্শ নিয়ে নির্বাচনী প্রচারনা চালাতে চাই, আর এ কারনে বাংলাদেশ আগমন। দেশ থেকেও এলাকার মানুষ তাঁকে সাহায্য করতে পারেন। তার নির্বাচনী এলাকায় আট হাজারের ও বেশী বাংলাদেশী ভোটার রয়েছেন। দেশ থেকে একটি ফোন কল হতে তার জন্যে বড় সাহায্য।

কলেজের ভাইস প্রিন্সিপাল মহিউদ্দিনের সভাপতিত্বে ও কলেজের ছাত্র ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক টি এম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময়স ভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক সময়ের সিলেটের রাজপথ কাঁপানো ছাত্রনেতা গয়াছুর রহমান গয়াছ ও দৈনিক শ্যামল সিলেটের প্রতিনিধি রেজাউল করিম রেজা। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা বিরহাম, উবায়দুল, এমমিয়ানাহিদ, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ মাসুম, আবুল কালাম, শামীম, এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ফয়েজ প্রমুখ। কলেজ প্রাঙ্গনে মিনা রহমানকে ফুল দিয়ে বরন করেন কলেজের শিক্ষার্থীরা।

 

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026