সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০

ভারতের সাথে রাশিয়ার ২০ চুক্তি সই

ভারতের সাথে রাশিয়ার ২০ চুক্তি সই

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পারমাণবিক শক্তি, বাণিজ্য, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ২০ টি বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ভারত ও রাশিয়া। ভারতকে অন্তত ১০টি পারমাণবিক চুল্লি বানাতে সহায়তা করতে রাজি হয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর একথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরমাণু চুক্তি ছাড়াও ১৩ টি বাণিজ্য চুক্তি এবং আরো বেশকিছু বড় ধরনের জ্বালানি চুক্তিও সই করেন দুই নেতা। ভারতের জ্বালানি স্বল্পতা মোকাবেলায় সহায়তা করা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে এশিয়ার সঙ্গে সম্পর্ক বিস্তারের চেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি দিল্লিতে এ সফর করলেন। সব বিষয়ে পারষ্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরই জোর দিয়েছে দু’দেশ। জ্বালানি তেল অনুসন্ধান ও সরবরাহ, অবকাঠামো খাত এবং ভারতে রুশ হীরার সরাসরি বিক্রি সংক্রান্ত কৌশলগত চুক্তি করেছে দুপক্ষ।

তাছাড়া, একটি হাইড্রো-ইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্টে সহায়তার জন্য যৌথ উদ্যোগে ১শ’ কোটি ডলারের একটি চুক্তিও হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা খাতে দুদেশের সহযোগিতায় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ও একটি বহুমুখী পরিবহন বিমান উন্নয়নের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে।

মোদী জানান, বৈঠকে দুই দেশের পারমাণবিক জ্বালানির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এবং নতুন পরমাণু চুল্লিগুলো আগামী ২০ বছরে তৈরি করা হবে। পারমাণবিক উপাদানগুলো ভারতে তৈরি করা হবে বলেও জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026