মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯

পুনরায় ফ্লাইট শুরু হিথরো এয়ারপোর্টে

পুনরায় ফ্লাইট শুরু হিথরো এয়ারপোর্টে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন হাম্পশায়ারের সোয়ানসির কন্ট্রোল সিস্টেমের পাওয়ার রিস্টোর হওয়ার প্রেক্ষিতে হিথরো সহ লন্ডনের আকাশে আবারো বিমান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের শুক্রবারের প্রধান শিরোনামছিলো লন্ডনের আকাশে বিমান চলাচল বন্ধ।

শুক্রবার বিকেল ৩টার (১২ ডিসেম্বর) কিছু পরে টুইটের মাধ্যমে এভাবেই ফ্লাইট চলাচল বন্ধের কথা জানানো হয়েছিলো। এর আগে সোয়ানসি সেন্টারের কেন্দ্রীয় বিমান ট্রাফিক কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের পাওয়ার সাপ্লাই বন্ধ হওয়ার ফলে লন্ডনের আকাশে শুক্রবার বিকেল থেকে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিলো ন্যাশনাল ইউকে ট্রাফিক কন্ট্রোলার।

বিরাজমান ফ্লাইট সাসপেনশনের প্রেক্ষিতে হিথরো, ষ্ট্যানস্টেড, গেট উইক, লন্ডন সিটি, লুটন এয়ারপোর্টে বিমান নির্ধারিত সময়ের চাইতে দেরিতে উঠা নামা করছে এবং কোন কোন ক্ষেত্রে ফ্লাইট ক্যানসেলশনের কারণে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026