মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯

চৌধুরী মুঈনুদ্দিনকে লন্ডন থেকে দেশে ফেরত পাঠানোর দাবিতে স্মারকলিপি প্রদান

চৌধুরী মুঈনুদ্দিনকে লন্ডন থেকে দেশে ফেরত পাঠানোর দাবিতে স্মারকলিপি প্রদান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। গতকাল রোববার লন্ডনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এই দাবিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।

চৌধুরী মুঈনুদ্দিন বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন। লন্ডনভিত্তিক চৌধুরী মুঈনুদ্দিন এক্সট্রাডিশন ক্যাম্পেইনের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে পালিত হয় দিনব্যাপী অনশন কর্মসূচি। সন্ধ্যায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ জ্বালানোর আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026