বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯

১৭ সন্তানের ব্রিটেনের সব চাইতে বড় পারিবারে নতুন অতিথি আসছে

১৭ সন্তানের ব্রিটেনের সব চাইতে বড় পারিবারে নতুন অতিথি আসছে

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের সু এবং নোয়েল দম্পতির ঘরে ১৮ জন ছেলে মেয়ে। এতো বড় পরিবার নিয়ে এই দম্পতি বেশ সুখেই আছেন। তারা কোন ধরনের বেনিফিটও দাবী করেননা। স্বামী নোয়েল পেশায় একজন বেকারি ব্যবসায়ী, নিজস্ব ব্যবসা দেখাশুনা করে বিশাল পরিবার ভালোভাবেই চালাচ্ছেন।বর্তমানে তাদের সংসারে ১৮তম সন্তান আসার পথে। সু বর্তমানে সন্তান সম্ভবা।

এই ১৮তম সন্তানই হবে তাদের শেষ সন্তান –এমনটাই তারা পরিকল্পনা করছেন। এই দম্পতির বড় ছেলে ক্রিসের বয়স এখন ২৫ আর মেয়ে সোফির বয়স ২১, যার রয়েছে দুটি শিশু সন্তান। দুই নাতি নাতনী সহ সকলেই এক সাথে একই বাসায় থাকেন। ব্রিটেনের মতো বহুজাতিক সমাজে এটা এক বিরল ঘটনা। কারণ এখানে সবাই আলাদা আলাদাভাবে বসবাস করেন। খুব কম ব্রিটিশ পরিবার পাওয়া যাবে, যারা মা-বাবা, ভাই বোন নিয়ে একত্রে বসবাস করেন।

৩৮ বছর বয়সী সো রেডফোর্ড জানালেন, তিনি খুবই আনন্দিত এবং বিচলিত, পুরো বছর অনেক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়ার পর বছর শেষান্তে আশীর্বাদ স্বরূপ তার ঘরে ১৮তম সন্তান আসতেছে। আর স্বামী নোয়েল জানালেন, ক্রিসমাসে এই সন্তান হবে তাদের পারফেক্ট ক্রিসমাস গিফট। এ বছরের শুরুতে সূর মিসক্যারেজ হয়েছিলো, যাতে তিনি একেবারেই ভেঙ্গে পড়েছিলেন। নতুন সন্তানের খবরে তিনি আবারো উতফুল্লিত বলে জানালেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026