সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০

ভারতে নিষিদ্ধ ইসলামিক স্টেট

ভারতে নিষিদ্ধ ইসলামিক স্টেট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল লোকসভায় একথা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অনেকদিন ধরেই আইএসকে নিষিদ্ধ করা নিয়ে ভাবনা চিন্তা চলচিল। তবে সংগঠনটির কোনও উপস্থিতি ভারতে না থাকায় সরকার কঠোর মনোভাব নেবার কথা ভাবছিল না।

তাছাড়া আইএসের হাতে পণবন্দী ৩৯ জন ভারতীয শ্রমিকের কথা ভেবেও সরকার দোনামনায় ছিল। কিন্তু সম্প্রতি বেঙ্গালুরুতে আইএস-র সমর্থনে জনপ্রিয় টুইটার চালানোর অভিযোগে এক বাঙালি ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করার পরেই সরকার এই সংঘঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পশ্চিম এশিয়ার এই জঙ্গী সংগঠনটির কার্যকলাপ ভারতে রুখতেই নিসিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রথম ধাপ হিসেবে।

এদিকে পুলিশ সূত্রে বলা হয়েছে, মেহদি বিশ্বাসের গ্রেপ্তারের পর জানা গেছে, গত কয়েক বছরে আইএসের সমর্থনে সে এক লক্ষ ২৯ হাজার টুইট পোস্ট করেছে। পুলিশ আরও জানিয়েছে, এখন পর্যন্ত চারজন ভারতীয় আইএসে যোগ দিয়েছেন। তার মধ্যে একজন ফিরে এসেছে। শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026