বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ পৌর সদরের থানার সামনে নুহা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আজ দুপুর আড়াই টার সময় সিলেট জকিগঞ্জ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপর ২টা ৩০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা (মৌলভীবাজার-থ ১১-০৬৯৮) সিএনজি গোলাপগঞ্জ থানার সামনে পৌঁছা মাত্র সিলেটগামী একটি নুহা ( ঢাকা মেট্রো হ- ১১-৯৫৫১) একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রীসহ ড্রাইভারও আহত হন। ঘটনার পর পরই যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আহত সিএনজি অটোরিকসা ড্রাইভারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে। নিহত যাত্রী গোলাপগঞ্জ পৌসভার ৭নং ওয়ার্ডের রণকেলী উত্তর গ্রামের আকবর আলী (আখাই) মিয়ার ছেলে রিমু আহমদ (১৮)।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026