রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১০

প্রেমের সাগরে ভাসছেন পুতিন

প্রেমের সাগরে ভাসছেন পুতিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করলেন তিনি প্রেমে মজে আছেন। এর ফলে অলিমিপকে স্বর্ণজয়ী জিমন্যাস্ট অ্যালাইনা কাবায়েভার সঙ্গে তার রোমান্সের গুজবে নতুন করে আলোচনায় এলো। যদিও তার ভালবাসার মানুষটি কে- তা জানাতে অস্বীকার করেছেন পুতিন।

প্রেমে একেবারে মাতাল না হলেও, স্ত্রী লুদমিলার সঙ্গে বিচ্ছেদ হওয়া এ প্রেসিডেন্ট জানালেন, তিনিও একজনকে ভালবাসেন। তাকেও ওই নারী ভালবাসেন। কিন্তু তার নাম প্রকাশ করতে রাজি হননি পুতিন। এ খবর দিয়েছে ডেইলি মেইল। যদি তার কথাই সত্যি হয়, তাহলে রাশিয়ার ‘সবচেয়ে উপযুক্ত পাত্র’ আর

একা রইলেন না। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তিনি একাই ছিলেন। ৩০ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটিয়ে গত বছর তার স্ত্রী লুদমিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করা মস্কোতে একরকম নিষিদ্ধ।

কিন্তু বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, বিপরীত লিঙ্গের কারও জন্য আপনার সময় হয় কিনা? ৬২ বছর বয়সী প্রেসিডেন্ট জবাবে বলেন, আমি আপনাকে বলছি- হ্যাঁ, হয়। তবে তার সঙ্গে ছয় বছর আগে এলিনা কাবায়েভার সঙ্গে সমপর্ক নিয়ে যে গুজব ছড়িয়েছিল, তা বেশ দৃঢ়ভাবে অস্বীকার করেন পুতিন। তবে তার সঙ্গে লুদমিলার বিচ্ছেদের বয়স এক বছরেরও বেশি হয়ে গেছে। লুদমিলার ঘরে তার দু’কন্যাও রয়েছে, যাদের কখনই প্রকাশ্যে দেখা যায়নি।

গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ইউরোপে আমার এক বন্ধু সমপ্রতি আমাকে জিজ্ঞেস করেছিল, গত বছরের পর কি হয়েছে। সে আমাকে জিজ্ঞেস করলো- শোনো, তোমার জীবনে কি ভালবাসা আছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, কোন আঙ্গিকে? সে বললো, তুমি কি কাউকে ভালবাসো?

আমি বললাম, হ্যাঁ। এরপর সে জিজ্ঞেস করলো- তোমাকে কি কেউ ভালবাসে? আমি বললাম, হ্যাঁ। সে নিশ্চয়ই ভেবেছিল যে আমি বোধ হয় পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলাম। ভোদকা ঢালার আগে তাই সে বলে উঠলো, থ্যাংক গড! আমি বললাম, সবই ঠিক আছে। চিন্তা করো না।

এদিকে আজকের আগে ক্রেমলিন কখনই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে অস্বীকার করতো। এমনকি তার গোপনে আরেক পরিবার রয়েছে, এ ব্যাপারেও কিছু বলতে চাইতো না ক্রেমলিন। তবে যা-ই হোক, লুদমিলার সঙ্গে সমপর্ক এখনও অনেক ভাল, সেটাও জানালেন পুতিন। পুতিন বলেন, তার সঙ্গে আমার খুব ভাল বন্ধুত্বপূর্ণ সমপর্ক রয়েছে। আমরা প্রায়ই একে অপরের সঙ্গে দেখা করি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026