বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১

গোলাপগঞ্জ থানার ভবন নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

গোলাপগঞ্জ থানার ভবন নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পৌরসভার অনুমোদন না নিয়ে গোলাপগঞ্জ থানা কমপ্লেক্সের ভিতরে বহুতল ভবন নির্মাণের ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে এ অবৈধ স্থাপনা কেন ভেঙ্গে ফেলা হবে না সে মর্মে ৪ (চার) সাপ্তাহের মধ্যে জবাব দিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুল নিশি জারী করেছেন হাইকোর্টের এক বেঞ্চ।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গির হোসাইন এর সমন্বয়ে গঠিত হাইকোটের বেঞ্চ গত ১৪ ডিসেম্বর এ রুল জারী করে। গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ পাপলুর দায়ের করা একটি রিট পিটিশনের শুনানী শেষে এ আদেশ দেন  হাইকোর্ট।

সম্প্রতি গোলাপগঞ্জ পৌরসভার অনুমোদন না নিয়েই থানা কমপ্লেক্সের ভিতরে একটি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয়। এ নিয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব যোগেশ্বর চ্যাটার্জ্জি একাধিকবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দিয়ে বিধি অনুযায়ী অনুমোদন গ্রহণের জন্য অনুরোধ করেন। কিন্তু থানার ওসি তা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখেন।

এ অবস্থায় বেআইনী ভাবে নির্মাণাধীন এ স্থাপনার কাজ বন্ধ ও তা অপসারণের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ পাপলু। উক্ত রিট পিটিশনের শুনানী শেষে গত ১৪ ডিসেম্বর বহুতল এ ভবন নির্মাণে ৬(ছয়) মাসের জন্য নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

এদিকে, রুল জারীর ৪ ( চার ) সাপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা কেন ভেঙ্গে ফেলা হবে না সে মর্মে জবাব দিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলনিশি জারি করেছেন হাইকোর্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026