নিউজ ডেস্ক: লন্ডনে বিএনপি নেতাদের হাতে লাঞ্ছিত হলেন যুক্তরাজ্য মহিলা যুবলীগের নেতৃবৃন্দ ।সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে তারেক জিয়ার কটুক্তির প্রতিবাদের আলতাব আলী পার্কের শহীদ মিনারে বিকাল ৩ টায় যুক্তরাজ্য মহিলা যুবলীগের পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্ম সূচীতে যুক্তরাজ্য বিএনপি নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী অতর্কিতে এসে হামলা চালায়, এবং মহিলাদের কে শারিরীক ভাবে লাঞ্ছিত করে।
হামলায় ছাত্রলীগ নেতা রাকিব তারেক , আব্বাছ তৌহিত চমক ও মহিলা যুবলীগ সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন, সাধারন সম্পাদক সাজিয়া স্নিগ্ধা মারাত্মক ভাবে আহত হয়েছেন পুলিশ এসে তাদের কে উদ্ধার করে চিকিত্সার জন্য নিয়ে গেছে বলে প্রতক্ষ্যদর্শী ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ জানিয়েছেন।
শ তে শেখ মুজিব তুই রাজাকার তুই রাজাকার শ্লোগান দিয়ে প্রধানমন্তী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে অগ্নি সংযোগ করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে লন্ডনে অবাঞ্চিত ঘোষনা করেন বিএনপি নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছাড়া হয়েছে।
এই ঘটনার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, একটি নষ্ট রাজনৈতিক দল বিএনপি। সভ্য দেশে বাস করে ও যারা সভ্যতা ভদ্রতা শিখতে পারে নাই। এদের জন্য ঘৃণার পরিবর্তে এখন করুনা হচ্ছে। কাপুরুষের মতো আমাদের নারীদের উপর তারা যেভাবে হামলা চালিয়েছে, তা লজ্জাজনক।
বিএনপির সাবেক আহবায়ক এম এ মালেক জানান, ঘটনাটি সম্পুর্ণ অনাকাংখীত। মহিলারা ঝাড়ু লাটি সহ যখন শহীদ মিনারে প্রবেশ করে আমি তখন বক্তব্য রাখছিলাম প্রবেশ মুখে দুই পক্ষের মাঝে গন্ডগোল হয়েছে সেটা সত্য। আমরা সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলাম বিষয়টি সেখানে সমাধান করার চেষ্ঠা করেছি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু প্রবাসে এই ধরণের অনাকাংখীত ঘটনা আমরা প্রত্যশা করি না। ব্রিটেনের মতো সভ্য দেশে এই ধরণের বর্বরোচিত ঘটনায় কমিউনিটির সবাই হতবাক হয়ে পড়েছেন। এদিকে, বিএনপি সাধারন সম্পাদক এম কয়সর আহমদ এর সাথে বারাবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে না পাওয়াতে বি এনপির মতামত জানা সম্ভব হয়নি।