রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭

গাজীপুরে বিএনপির জনসভা পন্ড: গয়েশ্বর গ্রেপ্তার, ১৪৪ ধারা জারি

গাজীপুরে বিএনপির জনসভা পন্ড: গয়েশ্বর গ্রেপ্তার, ১৪৪ ধারা জারি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আজ শুক্রবার বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠসহ পুরো গাজীপুরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বেলা দুইটায় ওই কলেজ মাঠ পরিদর্শনে এসে গাজীপুর পুলিশ সুপার (এসপি) হারুনুর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, দুই পক্ষই কোনো সমঝোতায় পৌঁছায়নি। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে কোনো পক্ষকেই সমাবেশের অনুমতি দিচ্ছে না প্রশাসন। তারেক রহমান ক্ষমা না চাইলে খালেদা জিয়াকে গাজীপুরে সমাবেশ করতে দেওয়া হবে নাছাত্রলীগ এমন অবস্থানে অনড়। তাই গাজীপুরবাসীর জানমালর রক্ষার স্বার্থে এখানে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না।

হারুনুর রশীদ আরও বলেন, দুই পক্ষই প্রশাসনের অনুমতি না পেলে এখানে সমাবেশ করবে না বলে আমাদের আশ্বস্ত করেছে।যেকোনো মূল্যে ২৭ ডিসেম্বর গাজীপুরে জনসভা করবে বলে জানিয়েছে বিএনপি। বিএনপির পূর্বঘোষিত এ জনসভা প্রতিহত করার সিদ্ধান্তে অনড় রয়েছে ছাত্রলীগও। গতকাল বৃহস্পতিবার সেখানে লাঠিমিছিল করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ নিয়ে যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাজীপুরে জনসভা করার জন্য আমরা অবশ্যই যাব। সরকারের দায়িত্ব হচ্ছে বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে নিশ্চিত করা।মির্জা ফখরুল অভিযোগ করেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও ২০-দলীয় জোটের পূর্বঘোষিত জনসভাস্থল দুই দিন ধরে ছাত্রলীগ দখল করে নিয়েছে। এটাকে নৈরাজ্য অভিহিত করে তিনি বলেন, পুলিশের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ মাঠ দখল করে নিয়েছে।

এদিকে, নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বকশীবাজারের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গয়েশ্বরের ধানমন্ডির বাসায় তল্লাশি চালায়। এ সময় তাকে না পেয়ে তারা চলে যায় বলে জানিয়েছেন গয়েশ্বরের মেয়ে অপর্ণা রায়। ওদিকে গয়েশ্বর রায়ের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক এমএ মান্নান ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। গণামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বকশীবাজারের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গয়েশ্বরের ধানমন্ডির বাসায় তল্লাশি চালায়। এ সময় তাকে না পেয়ে তারা চলে যায় বলে জানিয়েছেন গয়েশ্বরের মেয়ে অপর্ণা রায়। ওদিকে গয়েশ্বর রায়ের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক এমএ মান্নান ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। গণামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026