বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯

লন্ডন প্রবাসী মৌলভীবাজারের প্রাক্তন ছাত্রদের ১৪ তম বার্ষিক মিলনমেলা অনুষ্টিত

লন্ডন প্রবাসী মৌলভীবাজারের প্রাক্তন ছাত্রদের ১৪ তম বার্ষিক মিলনমেলা অনুষ্টিত

নিউজ ডেস্ক: প্রাণের উচ্ছলতা, কাছে আসা, একতাবদ্ধ সম্মিলিত মেলামেশা। পুরনো স্মৃতির অকৃত্রিম গন্ধ আর ভালোবাসায় জড়ানো প্রতিটি সুদূর মুহূর্তের সন্ধানে এবার জড়ো হয়েছিলাম সুরের মূর্ছনায় একনিষ্ঠ আকুল চিত্তে।

ফেলে আসা অতীত আর সাদামাটা বর্তমানকে আঁকড়ে ধরতে প্রিয় বান্ধবের সন্ধানে…প্রাক্তন ছাত্রদের ১৪তম বার্ষিকমিলনমেলা অনুষ্টিত হয় সেন্ট্রাল লন্ডনের ইন্ডিয়ান লাউঞ্জ রেষ্টুরেন্টে অনুষ্টিত হয় ২৫শে ডিসেম্বর ২০১৪ । শত ব্যস্ততার মধ্যেও যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষাবর্ষ ১৯৮৫/৮৬ সালের

প্রাক্তন ছাত্র-বন্ধুরা যুক্তরাজ্যে প্রতিবছর বড়দিনে আয়োজন করেন এক মিলনমেলার ।২০০১ সালে অনুষ্ঠিত মিলনমেলার যাত্রা কখনো  থেমে যায়নি ব্যস্ততার বিস্মৃতিতে।  ধারাবাহিকতা অব্যাহত রেখে রেডিং, লন্ডন, কার্ডিফ, সারে, পোর্টমাউত, মালবরাহ ,চ্যালতেম হ্যাম, স্লাউ, বারমিংহ্যাম,নেউপোর্ট, ঘুরে এবার অনুষ্ঠিত হল স্বপ্নের শহর লন্ডনে ।

একই কলেজের একই বর্ষের ছাত্র-বন্ধুদের মিলনমেলা এই ব্রিটেনেই প্রথম, তাই এই মিলনের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনেন এক ঝাঁক স্মৃতিকাতর বন্ধুরা । বন্ধুরা জড়ো হন স্ব-উদ্যোগে, নির্দিষ্ট কেউ নিমন্ত্রণ করতে হয় না একে অন্যের সাথে যোগাযোগ করে চলে আসেন মেতে উঠেন হাসি-ঠাট্টা, কৌতুক, কবিতা পাঠ, ধাঁধাঁ, মুক্ত আলোচনায় । বয়সের কৌটা চল্লিশ ঊর্ধ্ব হলেও ফিরে যান তারুণ্যের উচ্ছ্বাসে । কলেজ বিজড়িত স্মৃতির আকাশে উড়ে বেড়ান মুক্ত বিহঙ্গ হয়ে ।

অনুষ্ঠানে আয়োজন করা হয় নানান বাঙ্গালী ঘরনার মজাদার খাবার । যখন যে শহরে অনুষ্ঠিত হয় মিলন মেলা সেই শহরের বন্ধুরাই আপ্যায়নের ব্যবস্থা করেন । এবারের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ আহসান, কাজল রশীদ, রাকিব রুহেল, আবু মকসুদ , ওদুদ আলম, খায়রুল ইকবাল রব মুকুল ,নজরুল ইসলাম অকিব,জিয়াউল হক চৌধুরী জুয়েল, তুহিন রহমান, মুজিবুর রহমান জসিম, রেজাউল করিম লাবলু, সৈয়দ রফিকুল ইসলাম সুহেল,আজিজ বারি,সহিদুর রহমান

ভোজন বিলাসের পর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন- মোঃ শাহাজান মিয়া ,আব্দুল মালিক, মোঃআলকাস, জয়নাল উদ্দিন সিবুল ,পলাশ আহমেদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026