রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১

আইএসও সনদ পেল ইউএস বাংলা

আইএসও সনদ পেল ইউএস বাংলা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে আইএসও সনদ পেয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। রোববার বেসরকারি বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক সময়ে, নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করে ফ্লাইট পরিচালনার জন্য এ সনদ লাভ করেছে বিমান সংস্থাটি। গত ১৭ জুলাই বাংলাদেশের আকাশে ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আরো দুটি ড্যাশ-৮ এবং দুটি বোয়িং ৭৩৮ উড়োজাহাজ বহরে যুক্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে ৪টি, ঢাকা-যশোর রুটে ১টি, ঢাকা-কক্সবাজার রুটে ১টি, ঢাকা-সৈয়দপুর রুটে ১টি,  ঢাকা-সিলেট রুটে ১টিসহ মোট ১৬টি ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে ৭৬ আসনের ড্যাশ-৮ মডেলের ২টি উড়োজাহাজ।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025