বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২

মেয়র আরিফ কারাগারে

মেয়র আরিফ কারাগারে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আত্মসমর্পণের পর সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সকাল সোয়া ৯টায় হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি।

এরপর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৮শে ডিসেম্বর একই মামলায় এ আদালতে আত্মসমর্পণ করেন হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছ। বিচারক রোকেয়া আক্তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

আত্মসমর্পণের পাশাপাশি জামিনের আবেদন করা হয় আরিফের পক্ষ থেকে। ৩০/৩৫ আইনজীবী তার পক্ষে শুনানিতে অংশ নেন। তার পক্ষে আইনি লড়াইয়ে যোগ দিতে সিলেট থেকেও কয়েকজন সিনিয়র আইনজীবী হবিগঞ্জ আসেন। বেলা ১১টায় জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার  বৈদ্যেরবাজারে জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গত ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার তৃতীয় দফার সম্পূরক চার্জশিট আদালতে গৃহিত হয়।

সিআইডি সিলেট অঞ্চলের এএসপি মেহেরুন নেছা পারুলের দেয়া ওই সম্পূরক চার্জশিটে মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌছসহ নতুন করে ১১ জনকে আসামী করা হয়। আদালত এই চার্জশিট আমলে নিয়ে আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026