শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৯

পুলিশের শরীরে লাগানো থাকবে ক্যামেরা

পুলিশের শরীরে লাগানো থাকবে ক্যামেরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পুলিশ বাহিনীতে প্রথম বারের মতো সংযোজন করা হয়েছে ‘বডি ওউন ক্যামেরা’। আজই থার্টি ফার্স্ট নাইটে এ ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। বেল্টের মাধ্যমে মাথা ও শরীরে বেঁধে এই ক্যামেরা ব্যবহার করে প্রয়োজনীয় দৃশ্য বা চিত্র ধারণ করবে পুলিশ। আজ বুধবার দুপুরে ঢাকার শাহবাগে এই ‘বডি ওউন ক্যামেরা’র আনুষ্ঠানিক সংযোজন করেন মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগসূত্র বা সমন্বয় আরও জোরদার করতেই এ ক্যামেরা সংযোজন করা হয়েছে। তিনি জানান ট্রাফিক বিভাগ প্রথম পর্যায়ে ১৫টি ক্যামেরা ব্যবহার করবে। পরে অপরাধ বিভাগ ও থানায় এ ধরনের ক্যামেরা দেয়া হবে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এইচডি ফরম্যাটে ১৬ মেগাপিক্সেলের এই ক্যামেরায় একটানা আট ঘণ্টা দৃশ্য ও শব্দ ধারণ করা যাবে। ঝড়-বৃষ্টিতেও এগুলো সচল থাকবে। অন্ধকারে ভিডিও না হলেও অডিও রেকর্ড করা যাবে। কাজ শেষে মেমোরি কার্ড থেকে ডাউনলোড করে ভিডিও ফুটেজ সংরক্ষণ করা যাবে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ২০১৫ সালের ফেব্রুয়ারির মধ্যে এক হাজার ক্যামেরা আনা হবে।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026