শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯

ঢাকা কার্যত অবরুদ্ধ

ঢাকা কার্যত অবরুদ্ধ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দুই জোটের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে দেশজুড়ে। ঢাকায় রোববার বিকাল থেকে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ঢাকামুখি যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী। নিজের কার্যালয়ে গতকাল রাত থেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সমাবেশে যাতে কেউ যোগ দিতে না পারেন সে জন্যই বাধার সৃষ্টি করছে সরকার। এদিকে পরিবহন মালিকরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে তারা নিজেরাই যান চলাচল বন্ধ রেখেছেন। বগুড়া থেকে স্টাফ রিপোর্টার জানান, রোববার সকাল থেকেই বগুড়ার ওপর দিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে কোন গাড়ি ছাড়েনি।

বরিশাল থেকে স্টাফ রিপোর্টার জানান, সহিংসতার আশঙ্কায় বাস ও লঞ্চমালিক সমিতির নেতারা ঢাকামুখী সকল পরিবহন বন্ধ রেখেছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণের সংবাদ পাওয়া গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026