বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০

যুক্তরাজ্য আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনে সাম্প্রদায়িক উস্কানি ও হাতাহাতি

যুক্তরাজ্য আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনে সাম্প্রদায়িক উস্কানি ও হাতাহাতি

জুয়েল রাজ: ৫ই জানুয়ারী যুক্তরাজ্য আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনে সাম্প্রদায়িক উস্কানি নিয়ে দুই পক্ষের হাতাহাতি ঘটেছে। যা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায় আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক ও যুক্তরাজ্য যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিফ আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী শাহ নেওয়াজ নামক বিএনপির এক এজেন্ট কে সভা থেকে বের হয়ে যাওয়ার কথা বললে।

শাহনেওয়াজ নিজেকে আওয়ামী লীগ হিসাবে দাবী করলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ যুক্তরাজ্যের সাধারন সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত তা সমর্থন করলে শাহ নেওয়াজ ‘’মালাউন ‘’ বলে গালি দিলে সভাস্থলে হাতাহাতির সূত্রপাত ঘটে। তারই রেশ ধরে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সভা শেষে একই সুরে সুশান্ত দাশ গুপ্ত কে ‘’মালাউন’’ বলে অশ্লীল গালিগালাজ করলে আবার ও উত্তেজনার দেখা দেয়। পরে উপস্থিত নেতা কর্মীগণের মধ্যস্থততায় সেখান থেকে সবাই কে সরিয়ে নেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে জানা গেছে। উপস্থিত নেতা কর্মীগণ ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরীর এমন সাম্প্রদায়িক গালি গালি গালাজে হতবাক হয়েছেন। সুশান্ত দাশ গুপ্ত বলেন বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক হিসাবে অর্ধশতাব্দী ধরে বাংলাদেশে রাজনীতি করছে। দলের দায়িত্বশীল কোন নেতার এমন সাম্প্রদায়িক উক্তি আমাকে মর্মাহত করেছে। শাহ নেওয়াজ কে ফোন করলে তিনি এই ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হন নাই। তিনি বলেন নিজেদের ঘরোয়া বিষয় এমন কোন বড় বিষয় নয় সেটা। যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া গেলে বক্তব্য জানা যায় নি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর ইমন। সিলেট সিটি কর্পোরেশন কমিশনার ও সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

দ্যা আট্রিয়াম হলে গতকাল তারেক জিয়ার সভার উল্লেখ করে প্রধান অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম বলেন ‘’ তারেক জিয়ার গতকালের সভার পরে এই হলটিকে আমার কাছে অপবিত্র মনে হচ্ছে। হুজুর এনে মিলাদ পড়িয়ে এই হল রুম পবিত্র করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সৈয়দ আশরাফ তার বক্তব্যে লন্ডন জীবনের স্মৃতিচারণ করেন। সভায় বিশাল কেক কেটে উদযাপন করা হয় গণতন্ত্রের বিজয় দিবস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026