সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫

ফ্রান্সে আবারও গুলিবর্ষণ

ফ্রান্সে আবারও গুলিবর্ষণ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে গাড়ি নিয়ে ধাওয়া করার সময় আজ শুক্রবার ন্যাশনাল ২ মহাসড়কে দুই ব্যক্তির সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ওই ব্যক্তিরা প্যারিসের শার্লি হেবদো কার্যালয়ে ১২ জনকে হত্যার জন্য সন্দেহভাজন হতে পারেন।

শার্লি হেবদো নামের একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে গত বুধবার কালাশনিকভ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে হামলা চালায় তিন ব্যক্তি। এতে পত্রিকাটির প্রধান সম্পাদক ও তিন ব্যঙ্গচিত্রশিল্পী এবং পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ফ্রান্সে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে একে। হামলাকারীরা পাকড়াও না হওয়ায় আরও হামলার আশঙ্কা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026