রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬

শ্রমিকরা সৌদি আরব যেতে পারবে মাত্র ২০ হাজার টাকায়

শ্রমিকরা সৌদি আরব যেতে পারবে মাত্র ২০ হাজার টাকায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশি শ্রমিকরা মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব যেতে পারবে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দেশটির রাজধানী রিয়াদে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। গভার্নমেন্ট টু গভার্নমেন্ট – জি টু জি- প্রক্রিয়ায় এ শ্রমিক নেয়া হবে। এ ব্যাপারে চলতি মাসেই একটি সৌদি প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে জানান মন্ত্রী।

এসময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামাত জোট বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রুখে দিতে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সুষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025