বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯

পূর্বসূরির নীতিতেই অটল সৌদি: নতুন বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদ

পূর্বসূরির নীতিতেই অটল সৌদি: নতুন বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের প্রদর্শিত পথ ও নীতি অনুসরণ করেই দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদ।

দায়িত্ব গ্রহণের পর এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছেন, সৌদি আরবের প্রতিষ্ঠালগ্ন থেকে যে নীতি চলে এসেছে, তিনিও সেগুলোই অনুসরণ করবেন। একই সঙ্গে আরব রাষ্ট্রগুলোসহ সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সালমান বলেন, আল্লাহর ইচ্ছায় আধুনিক সৌদি আরবের রূপকার বাদশাহ আবদুল আজিজের সময় থেকে যে পথে দেশ চলেছে, আমরা সে পথেই চলবো। এদিকে ‘যুবরাজ’ উপাধি পেয়েছেন বাদশাহ সালমানের ছোট ভাই এবং বাদশাহের ভাইয়ের পুত্র মুহাম্মদ বিন নায়েফ পেয়েছেন উপ-যুবরাজ উপাধি। বাদশাহ আব্দুল্লাহ ছিলেন উদারপন্থী সংস্কারক। নারীদের প্রশাসনের বেশ উচ্চ পর্যায়েও নিয়োগ দিয়েছিলেন তিনি। তবে বাদশাহ সালমান অপেক্ষাকৃত রক্ষণশীল মনোভাবের।

বিশ্লেষকরা বলছেন, তেলসমৃদ্ধ দেশটির নতুন বাদশাহের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। প্রয়াত বাদশাহের ধারাবাহিকতা রক্ষাসহ দেশের অভ্যন্তরে ও বাইরে জিহাদিদের মোকাবিলা করাটাও একটি বড় হুমকি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026