সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩

দিল্লিতে স্বস্ত্রীক বারাক ওবামা

দিল্লিতে স্বস্ত্রীক বারাক ওবামা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লি পৌঁছেছেন। ভারতের স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৪০ মিনিটে তার বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি দিল্লি ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওবামার সঙ্গে ফার্স্ট লেডি মিশেল ওবামাও রয়েছেন। তাদের স্বাগত জানাতে দিল্লির ওই বিমানবন্দরে হাজির হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগে থেকে ভারতের কেন্দ্রীয় কয়লা, শক্তি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী পীযূষ গোয়ালসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করেন। তার আগমন উপলক্ষে দিল্লিজুড়ে নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা।

জিনিউজের খবরে বলা হয়েছে, হায়দরাবাদ হাউস গার্ডেনে এক যৌথ বিবৃতির পর ওবামা ও মোদি একসঙ্গে কিছুক্ষণ সেখানে পায়চারি করবেন। এরপর রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভবনে যাবেন ওবামা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন সস্ত্রীক ওবামা। আগামীকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবামা। কোনো মার্কিন প্রেসিডেন্ট এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হচ্ছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আকবরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভারত সফরকে একটি তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা ও অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমি নিশ্চিত করতে পারি যে, এই সফরের ফলাফল ঐতিহাসিক হবে।

এর আগে হোয়াইট হাউস জানায়,গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের এন্ড্রুজ এয়ারফোর্স ঘাঁটি থেকে রওনা হয়েছেন ওবামা। জ্বালানি নিতে জার্মানির রামস্টেইনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান আজ স্থানীয় সময় সকাল ১০টায় ভারতের রাজধানী নয়াদিল্লির পালামের এয়ারফোর্স স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026