শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আবেগন পরিবেশে শত শত প্রবাসীদের উপস্থিতিতে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়ে হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন ফোর্ডস্কয়ার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সাদিকুর রহমান।
রবিবার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন লন্ডনে অবস্থানরত আরাফাত রহমান কোকোর বড় ভাই ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। জানাযা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার ছোট ভাই আরাফাত রহমানের গুনামাফের জন্য দেশবাসী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সাথে তিনি তার বাবা জিয়াউর রহমান এবং চলমান আন্দোলনে নিহিতদের আত্মার মাহফেরাত কামনা করেন। দেশে অবস্থানরত তার মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারজন্য ও আন্দোলনে সংগ্রামের আহতদের সুস্থ্যতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, সাবেক আহবায়ক এম এ মালিক, তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যাপক আব্দুল কাদির সালেহ, জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদর উদ্দিন, সেইফ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিষ্টার নজরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।