বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯

সিলেটে মাজার জিয়ারত করলেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা

সিলেটে মাজার জিয়ারত করলেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। মঙ্গলবার সকালে তারা এ দুই আউলিয়ার মাজার জিয়ারত করেন। এসময় মাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হোটেল রোজভিউ থেকে বাফুফের একটি বাসে করে তারা হযরত শাহজালাল (রহ.) এর মাজারে আসেন। হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে কড়া নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় হযরত শাহপরাণ (রহ.) এর মাজারে। সকাল ১১টার দিকে তারা হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন মামুনুল-এমিলিরা। পরে তারা ফিরে আসেন হোটেলে।

মাজার জিয়ারত উপলক্ষে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাজার জিয়ারত সম্পন্ন করেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026