রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬

ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত

ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নয়া দিল্লি ছাড়ার এক দিনের মাথায় ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির সরকার, যদিও এখনো সাত মাস মেয়াদ ছিল তার।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বুধবার রাতে এই ঘোষণা আসে। পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে বলা হয় ঘোষণায়। সুজাতার জায়গায় যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্করকে নতুন পররাষ্ট্র সচিব করা হয়েছে। ২৮ বছর আগে ১৯৮৭ সালে রাজীব গান্ধী এপি ভেঙ্কটেশবরণকে অপসারণের পর প্রথম কোনো পররাষ্ট্র সচিব হিসেবে সুজাতা সিংকে এভাবে সরানো হলো।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, সুজাতা সিংয়ের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসন্তোষের কথা কয়েক মাস ধরে প্রকাশ্যেই চলে এসেছিল। পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের কথা উঠলেও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে রাখার পক্ষে অবস্থান জানিয়ে আসছিলেন বলে বলা হয়। অবশেষে ওবামার সফরের পর তাকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026