বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২

সন্তানের চেয়ে দেশ বড়

সন্তানের চেয়ে দেশ বড়

সম্প্রতি ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে সন্তানের চেয়ে দেশ বড় বলে জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর জোবায়দা রহমান এ স্ট্যাটাসটি পোস্ট করেন। জোবায়দা রহমান ফেসবুকে লিখেছেন-

একজন মাকে জিজ্ঞেস করা হয়েছিল- সন্তান নাকি দেশ?

তিনি উত্তরে বলেছিলেন- দেশ।

এরপর অমানুষিক নির্যাতন নেমে এলো তার দুই সন্তানের উপর। এক সন্তানের পায়ের হাড়গুলো ভেঙে দেয়া হলো আরেক সন্তানকে ইলেকট্রিক এর সাহয্যে ব্রেন ড্যামেজ করে দেয়া হলো।

এরপর আবার সেই মাকে জিজ্ঞেস করা হলো- আপনার কাছে সন্তান বড় নাকি দেশ?

উনি কেঁদেছেন। চোখের পানি ফেলতে ফেলতেই বলেছেন- দেশ এই দেশ আমার মা এইদেশ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন আমি আমার মায়ের কাছেই থাকবো আমার স্বামীর স্বপ্নের দেশেই থাকবো।

আমি আমার দুই সন্তানকে আমি আল্লাহর কাছে সপে দিয়েছি। আমি বেঁচে থাকবো আমার ১৬ কোটি সন্তানদের মাঝে।

সূত্র: ফেসবুক স্ট্যাটাস




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026