সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৯

১৩ ফেব্রুয়ারির মধ্যে সরকারের পতন হবে

১৩ ফেব্রুয়ারির মধ্যে সরকারের পতন হবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে সরকার পতন হবে। রোববার হরতারের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জয়নাল আবেদীন বলেন, ব্যারিস্টার মাহবুদ উদ্দিন খোকন সরকার পতনের যে ডেড লাইন দিয়েছেন আমি তার একটু সংশোধন করে দিচ্ছি। আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি ও আমাদের গণতান্ত্রিক দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছি তা আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে সরকারের পতন করাতে পারে।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারেস্টার রফিকুল ইসলাম মিঞা, বিএনপির যুগ্ন মহা সচিব, ব্যারেষ্টর মাহবুব উদ্দিন খোকন, এডভোক্যাট আবেদ রাজা প্রমুখ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই কর্মসূচির আয়োজন করে। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ছাড়াও জামাতপন্থী আইনজীবীরাও এতে অংশ নেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026