বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সেমাবার রাত সাড়ে ৭টার দিকে দেশটির আল বিরামি শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পশ্চিম চরলরেন্স এলাকার মমিন উল্যাহ (২৮), একই উপজেলার করইতলা এলাকার মো. জাকির হোসেন (২৯) ও করুনানগর এলাকার মো. সোহাগ (২৫)।

ওমান থেকে নিহত মমিন উল্যাহর ছোটভাই রেদওয়ান খাঁন জানান, দেশটির আল বিরামি শহরের কর্মস্থল থেকে বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৭টায় তার ভাই দুই সহকর্মী জাকির ও সোহাগসহ মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।

ওই সময় তাদের মোটরসাইকেলটির সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তার ভাইসহ মোটরসাইকেলের ওই তিন আরহী ঘটনাস্থলেই মারা যান। পরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটির চালককে আটক করে নিয়ে যান। তিনি আরও জানান, তার ভাইসহ নিহত ওই তিন বাংলাদেশি যুবক ওমানে রং মিস্ত্রির কাজ করতেন। এদিকে, ওমানে এ তিন বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর শোনার পর তাদের পরিবারে শোকের মাতম চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026