বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭

এভারেস্ট জয় করেই না ফেরার দেশে খালেদ

এভারেস্ট জয় করেই না ফেরার দেশে খালেদ

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে ডেস্ক: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় এক বাংলাদেশীসহ দুইজন নিহতের খবর পাওয়া গেছে। জানা যায়, ৩৫ বছর বয়স্ক নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ খালেদ হোসেইন হলেও তিনি সজল খালেদ নামে সবার কাছে পরিচিত। একই সঙ্গে নিহত হন তার সঙ্গী দক্ষিণ কোরিয়ার অধিবাসী সু হো সিও।

এভারেস্ট জয় করে নিচে নেমে আসার সময় খারাপ আবহাওয়ার কবলে পড়ে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তরুণ এই চলচ্চিত্র পরিচালক ‘কাজলের দিনরাত্রি’ নামক চলচ্চিত্র পরিচালনা করেন।

উল্লেখ্য, এর আগে সফলভাবে এভারেস্ট জয় করেছেন আরও চার বাংলাদেশি। তারা হচ্ছেন, মুসা ইব্রাহিম, এম এ মুহিত, ওয়াসফিয়া নাজরীন ও নিশাত মজুমদার। তাদের মধ্যে এম এ মুহিত দু’বার এভারেস্ট জয় করেছেন।  প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম ২০১০ সালের ২৪ মে হিমালয়ের সর্বোচ্চ চূড়া স্পর্শ করে বাংলাদেশের জন্য অনন্য গৌরব বয়ে আনেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026