বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮

আলোচনায় রাজি: ইইউ রাষ্ট্রদূতকে আ.লীগ

আলোচনায় রাজি: ইইউ রাষ্ট্রদূতকে আ.লীগ

নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনায় রাজি বলে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুরকে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তবে আলোচনার আগে বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে বলেও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার রাতে ইইউ রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার ঢাকাস্থ বাসভবনে আয়োজিত বৈঠকে আলাপকালে আওয়ামী লীগ নেতারা একথা জানান।

আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কয়েকজন আওয়ামী লীগ নেতা এ বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে নৈশভোজেরও আয়োজন করা হয়েছিলো।

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বৈঠক থেকে বেরিয়ে এসে এ বিষয়ে সাংবাদিকদের জানান, ইইউ রাষ্ট্রদূত আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই আমরা গিয়েছিলাম। আমরা তাকে জানিয়েছি, আলোচনা করতে হলে বিএনপিকে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, সেই সঙ্গে ‘নাশকতা কেন করেছে’ তাও তাদের বলতে হবে। বৈঠকে যোগ দেন সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, আইনমন্ত্রী আনিসুল হক, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আব্দুল মজিদ মৃধা এমপি প্রমুখ। এছাড়া ঢাকায় নিযুক্ত অষ্ট্রেলিয়ার হাইকমিশনার, কানাডার রাষ্ট্রদূত এবং ইউএস এইডের কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন।

চলমান সহিংস পরিস্থিতি ছাড়াও এসময় বৈদেশিক সাহায্য নীতিমালা নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। তবে পিয়েরো মায়াদুর এসময় কমিটির সদস্যদের জানান, ফরেন ডোনেশন পলিসি নিয়ে এ মুহূর্তে কিছুই ভাবছে না সংস্থাটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026