বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭

ইকবাল আহমদ ওবিই আর বিবিসিসির মধ্যে তুমুল লড়াই

ইকবাল আহমদ ওবিই আর বিবিসিসির মধ্যে তুমুল লড়াই

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কমিউনিটির শীর্ষ ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবিইকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কমিউনিটিতে। কমিউনিটির বিভিন্ন নিউজে বলা হয়েছে, সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ কনজারভেটিভ পার্টিকে ১২ হাজার পাউন্ড দান করে সে অর্থ বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সকে পরিশোধ করার জন্য ইনভেয়স পাঠিয়েছেন।

এ নিয়েই দ্বন্দ্ব শুরু হয়েছে। বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে, চেম্বার একটি অরাজনৈতিক সংগঠন। বিবিসিসি এ অর্থ পরিশোধে অপরাগতা প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখার জন্য চ্যান্সেলর জর্জ অসবোর্নের কাছে পাল্টা চিঠি লেখা হয়েছে চেম্বারের পক্ষ থেকে। ডেউলি মেইলের নিউজে আরো বলা হয়েছে, ৫৮ বছর বয়সী মিস্টার ইকবাল কমিউনিটিতে মিস্টার কিং প্রাউন বলে পরিচিতি।

তিনি সি মার্ক গ্রুপ থেকে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের মালিক। চ্যান্সেলর জর্জ অসবোর্নের নির্বাচনী আসনের বাসিন্দা হিসাবে তিনি ২০০৬ সাল থেকে গত বছর পর্যন্ত তিনি প্রায় ২৬ হাজার পাউন্ড টোরির তহবিলে দান করেছেন। বিতর্কিত ১২ হাজার ছাড়াও এর আগে আরো ১৪ হাজার পাউন্ড দান করেছেন তিনি। এমনকি চ্যান্সেলর জর্জ অসবোর্ন ইকবাল আহমেদ ওবিইকে ২০০৭ সালে নিউ এন্টারপ্রাইজ কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে নিয়োগ দেন। ২০১১ সালে বিবিসিসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের সময় টোরি পার্টিকে ১২ হাজার পাউন্ড দান করেন মিস্টার ইকবাল।

শুধু তাই নয়, বিবিসিসির চেয়ার হিসাবে লন্ডনে অবস্থানকালে হোটেলে থাকা খাওয়া বাবদ আরো ২৫২ পাউন্ড খরচের বিলও চেম্বারে পাঠান তিনি। চেম্বারের পক্ষ থেকে এ অর্থ পরিশোধে অপরাগতা প্রকাশ করা হলে তিনি সলিসিটর নোটিশ প্রেরণ করেন। শুধু তাই নয়, সিনেমন ক্লাব কারি রেস্টুরেন্টের ৩শ ৩৮ পাউন্ড, লাহোর কাবাবের ৫৫ পাউন্ড এবং নান্দোসের ২৭ দশমিক ৫৫ পাউন্ডের বিলও পরিশোধের জন্য বিবিসিসির কাছে প্রেরণ করেছেন কমিউনটির শীর্ষ ধনী ইকবাল আহমেদ ওবিই।

ডেইলি মেইলে প্রকাশিত এসব তথ্যের বাইরে ইকবাল আহমেদ ওবিইর অর্থদান নিয়ে আরো একটি অভিযোগের কথাও শোনা যাচ্ছে। চেম্বার চেয়ারম্যান থাকাকালে জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টকে তিনি প্রায় ১০ লাখ টাকা দান করেছিলেন। এ অর্থ পরিশোধের জন্যও তিনি বিবিসিসিকে বলেছেন বলে শোনা যাচ্ছে। এর আগে চেম্বারের চেয়ারম্যান হিসাবে তিনি ম্যানচেস্টারের বিবিসিসির অর্থ ভাঙ্গিয়ে প্রোগ্রাম করে ইকবাল ব্রাদার্স বা সি মার্কের প্রচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। ইকবাল আহমেদ ওবিইর সঙ্গে এ বিষয়গুলো নিয়ে কোর্টে গেছে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স। সোমবার এ বিষয়ে শোনানীর কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026