শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৬

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছেন বানকি মুন

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছেন বানকি মুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছেন জাতিসংঘ মহাসচিব বানকি মুন। বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের মূখপাত্র স্টিফেন ডোজারিক| জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের স্থিতি ও গণতন্ত্র রক্ষায় জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এবং তিনি এ লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন।

নিউইয়র্ক সফররত জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী ওই প্রেস ব্রিফিংয়ে জানতে চান, বাংলাদেশ এক সংকটময় পরিস্থিতি পার করছে। বিচারবহির্ভূত হত্যাকান্ড সকল মাত্রা অতিক্রম করেছে। রাস্তায় অগ্নিসংযোগের ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্যে সংগ্রাম করছে। গত বছরের ৫ জানুয়ারি বাংলাদেশে একটি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পূর্বে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ সফর করে কোনো ধরনের সমঝোতা ছাড়াই ফিরে আসেন। ফলে ১৫৪টি আসনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ক্ষমতাসীনরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে আসছে।

আপনি কি মনে করেন, জাতিসংঘের তরফে কেবল উদ্বেগ প্রকাশই যথেষ্ট, নাকি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি? জবাবে জাতিসংঘের সহকারি মহাসচিব পদমর্যাদার এই মূখপাত্র বলেন, আপনি ঠিকই বলেছেন, অস্কার ফার্নান্দেজ তারানকো জাতিসংঘের মহাসচিবের দেয়া দায়িত্ব অনুসারে এ কাজে যুক্ত ছিলেন। জাতিসংঘ বাংলাদেশের উল্লেখযোগ্য অংশীদার উল্লেখ করে স্টিফেন ডোজারিক বলেন, বাংলাদেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছেন জাতিসংঘ মহাসচিব বানকি মুন। বাংলাদেশের স্থিতি ও গণতন্ত্র রক্ষায় জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এবং তিনি এ লক্ষ্যে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, এই পরিস্থিতিতে সংঘাত ও জীবন হানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে। গত ১ বছরের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সহসাই জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ পরিলক্ষিত হবে বলে জানান মূখপাত্র স্টিফেন ডোজারিক । অপর এক সাংবাদিক লী বুধবার ওয়াশিংটনে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিন এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের মধ্যে বাংলাদেশ নিয়ে বৈঠকের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র স্টিফেন ডুজাররিক সরাসরি কোন জবাব না দিয়ে বলেন, এ বিষয়ে তথ্য পেলে আমি তা জানাবার চেষ্টা করবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026