রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮

গণবিয়ের দাবিতে ঘেরাওয়ের ঘোষণা

গণবিয়ের দাবিতে ঘেরাওয়ের ঘোষণা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবসে অবিবাহিত প্রেমিক-প্রেমিকারা প্রকাশ্যে ভালোবাসার প্রকাশ ঘটালে তাঁদের বিয়ে করিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের ডানপন্থী হিন্দু সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। এর প্রতিবাদে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী গণবিয়ের দাবিতে সংগঠনটির কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে।

ওই শিক্ষার্থীদের দাবি, এটা হবে ‘নিপীড়নের রাজনীতির’ বিরুদ্ধে প্রতিবাদ। আজ শনিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

বিদেশের সংস্কৃতি ‘ভালোবাসা দিবস’ ভারতের নিজস্ব সংস্কৃতির বিরুদ্ধে যায় বলে মনে করেন কিছু কট্টরপন্থী। এ জন্য অখিল ভারত হিন্দু মহাসভা অবিবাহিত যুগলদের জোর করে বিয়ে করিয়ে দেওয়ার পক্ষপাতী। ভালোবাসা দিবসে পার্ক কিংবা শপিং মলে অবিবাহিত যুগলদের ধরতে হিন্দু মহাসভার দল অভিযান পরিচালনা করবে বলেও ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

মহাসভার ওই সিদ্ধান্তের িবরুদ্ধে ছাত্র আন্দোলনের সংগঠক বিদ্যালক্ষ্মী কুমারী ফেসবুকে পোস্ট করেন, ‘যেহেতু মহাসভা এমন মহতী উদ্যোগ নিয়েছেন…তাই আমরা তাদের পরিকল্পনাকে সহজ করে দিতে চাই। আমরা সব প্রেমিক-প্রেমিকাকে মহাসভার কার্যালয়ের সামনে জড়ো হতে বলেছি, যাতে দিিল্ল ইতিহাসের সবচেয়ে বড় গণবিয়ে দেখতে পারে।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026