রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩

ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশী সহ আটক ৩০ জন

ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশী সহ আটক ৩০ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় ৩০ জন বাংলাদেশী ও বার্মিজ অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৬ জন মায়ানমারের নাগরিক ও ৮ জন বাংলাদেশী। বাকী ছয়জন স¤পর্কে কিছু জানানো হয়নি। তাদের সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দেশটির পাদাং শহর থেকে ক্রিসমাস আইল্যান্ডে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ। এ খবর দিয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা গ্লোব।

পুলিশের মুখপাত্র তোতো ফজর বলেন, আমরা বৃহ¯পতিবার ২৪ অভিবাসীকে পেয়েছি। এছাড়া বায়াং-এর কিছু বাড়ি থেকে আটক করেছি ৬ জনকে। আটক অভিবাসীদের পাদাং ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। ছয়জনকে পুলিশের রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া সুলাওয়েশি থেকে একটি জাহাজের ক্যাপ্টেন ও কর্মচারীদের আটক করা হয়েছে। ওই জাহাজে করে আটককৃতদের ইন্দোনেশিয়ায় নিয়ে গিয়েছিল বলে ধারণা করছে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026