বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধায় স্মরণ শহীদদের

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধায় স্মরণ শহীদদের

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আজ মহান ২১ফেব্রুয়ারি, ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে যারা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিল। সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক শহীদদের শ্রদ্ধা জানাতে রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে তাদরে প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর জাসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026