বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১১

সিলেটে মধুবন সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রনে

সিলেটে মধুবন সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রনে

নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারের মধুবন সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রনে এসেছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে মার্কেটের নিচ তলার একটি দোকানে আগুন লাগে। আগুন লাগার পর সেখান থেকে কুন্ডলী পাকিয়ে ধোয়া উড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, মার্কেটের নিচ তলায় অবস্থিত আল হেরা জুয়েলার্সের ডেকোরেশন অপসারণ করে সেখানে নতুন কাপড়ের দোকান তৈরীর প্রস্তুতি চলছিল। দোকানটি নতুনভাবে সাজানোর কাজ চলছিল। রাত পৌনে ৮টার দিকে দোকানের সাটার লাগানোর পর সুইচ অফ করার সাথে সাথে দোকানটিতে আগুন ধরে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে বিপুল সংখ্যক ব্যবসায়ী মধুবন মার্কেটে ছুটে আসেন। ধোয়ার কুন্ডলী দেখে দোকানীরা আতংকিত হয়ে পড়েন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026