বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১০

বেজমেন্ট দেবে গেছে বন্দরবাজার সিটি হার্ট মার্কেটের

বেজমেন্ট দেবে গেছে বন্দরবাজার সিটি হার্ট মার্কেটের

নিউজ ডেস্ক: বন্দরবাজারস্থ সিটি হার্ট মার্কেটের বেজমেন্ট দেড় ইঞ্চি পরিমাণ দেবে গেছে। মার্কেট দেবে যাওয়ার পর ভয় ও আতংকে দোকান পাট বন্ধ করে বের হয়ে যান ব্যবসায়ীরা। রোববার বেলা ১টা থেকে মার্কেটটি বন্ধ রয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, বেলা ১টায় মার্কেট দেবে যাওয়ার খবর পেয়ে ব্যবসায়ী ও ক্রেতারা দ্রুত বের হয়ে আসেন। ভয় ও আতংকে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। আতংকিত মানুষের দৌড়াদৌড়িতে বন্দর বাজার এলাকায় এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে সিটি কর্পোরেশনের প্রকৌশলী টিম, ফায়ার সার্ভিস ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সন্ধ্যায় সরেজমিন সিটি হার্ট মার্কেটে গিয়ে দেখা যায়, মার্কেটটি বন্ধ রয়েছে। মার্কেটের আন্ডার গ্রাউন্ডের সিটি হার্ট রেস্টুরেন্টেটিও বন্ধ। উৎসুক সাধারণ মানুষ বাইরে দাঁড়িয়ে দেখছেন। মার্কেট ও রেষ্টুরেন্টে তালা দেয়ার কারণে দেবে যাওয়া স্থানটি মানুষ দেখতে পারছেন না । মার্কেটের দারোয়ান মানিক মিয়া জানান, মার্কেটের নীচের আন্ডার গ্রাউন্ডে সিটি হার্ট রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টর নীচের কিছু অংশে ফাটল ধরেছে। তিনি জানান, ফাটলের খবর পেয়ে ব্যবসায়ীরা নীজ থেকে দোকান পাট বন্ধ করে চলে গেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026