বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০

ইরাকে সভ্যতা গুঁড়িয়ে দিচ্ছে আইএস

ইরাকে সভ্যতা গুঁড়িয়ে দিচ্ছে আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাকের প্রাচীন নগর নিমরুদে গতকাল বৃহস্পতিবার থেকে ধ্বংসাত্মক অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই নগরের অ্যাসিরীয় সভ্যতার ঐতিহ্যবাহী নিদর্শন সব গুঁড়িয়ে দিতে এই অভিযান শুরু করে তারা।

শুক্রবার এএফপির এক খবরে জানানো হয়, ওই জঙ্গি সংগঠন তাদের সাম্প্রতিক হামলায় ইরাকের ঐতিহাসিক নিদর্শন বেছে নিয়েছে। পর্যটন ও পুরাকীর্তিবিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেজে লেখা হয়, আইএস নিমরুদ শহরে ভারী যান দিয়ে অ্যাসিরীয় সভ্যতার নিদর্শন সব গুঁড়িয়ে দিচ্ছে।

ইরাকের পুরাকীর্তিবিষয়ক এক কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে নামাজের পর থেকে এ ধ্বংসযজ্ঞ শুরু হয়। ঘটনাস্থলে কিছু ট্রাক সম্ভবত শৈল্পিক কোনো নিদর্শন সরিয়ে নিয়ে যায়। ইরাকের মসুল শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত নিমরুদ শহরটি খ্রিষ্টপূর্ব ত্রয়োদশ শতাব্দীতে দজলা নদীর তীরে গড়ে ওঠে। মসুল এখন আইএসের প্রধান ঘাঁটি। প্রাচীন কালে ইরাক, সিরিয়া ও তুরস্কের অংশ নিয়ে ছিল অ্যাসিরীয় সভ্যতার বিস্তার।

স্টোনি ব্রোক বিশ্ববিদ্যালয়ের একজন প্রত্নতত্ত্ববিদ আবদুলামির হামদানি বলেন, ‘আমার বলতে খুবই খারাপ লাগছে যে সবাই এটাই আশঙ্কা করছে। তাদের (আইএস) পরিকল্পনা একাধারে ইরাকের সব ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করে দেওয়া।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026