বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯

সিলেটের চৌকিদেখিতে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সিলেটের চৌকিদেখিতে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৯। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়কের চৌকিদেখি গলফ ক্লাব এর সামনের রাস্তা থেকে আগ্নেয়াস্ত্র দুইটি উদ্ধার করা হয়।

র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জালাল উদ্দীন আহম্মদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো ওয়ান শ্যুটার। পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো জিডিমূলে (নং ৪৮১) বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026