রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮

সিলেটী যুবক রাজা সায়মন বিয়ের প্রস্তাব পাঠালেন হ্যাপিকে

সিলেটী যুবক রাজা সায়মন বিয়ের প্রস্তাব পাঠালেন হ্যাপিকে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এবার হ্যাপিকে বিয়ের প্রস্তাব পাঠালেন সিলেটী যুবক রাজা সায়মন । জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেমে প্রতারিত হয়ে হ্যাপী মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। তার ফেসবুকে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। হ্যাপী প্রথমে রুবেলের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছিলেন।

কিন্তু পরে মামলা আর না চালানোর ঘোষণা দেন। আর ১১ তারিখ দুপুরে হঠাৎ করে হ্যাপী তার ফেসবুকে সুইসাইড করার ইঙ্গিত দেন। তিনি লিখেন, ‘আমাকে নিয়ে সবার আলোচনা-সমালোচনাকে ধিক্কার জানিয়ে না ফেরার দেশে চলে যেতে চাই।’

রুবেল ফিরিয়ে দিলেও হ্যাপিকে নিজের জীবন সঙ্গিনী করতে চান সিলেটের এক যুবক রাজা সায়মন (৩৫)। তিনি এক ভিডিওবার্তায় নিজেকে একজন সংবাদকর্মী হিসেবে পরিচয় দিয়ে হ্যাপিকে বিয়ের প্রস্তাব পাঠান। হ্যাপির আত্মহত্যার চেষ্টায় তিনি খুবই মর্মাহত। রুবেল-হ্যাপির মধ্যকার সমস্ত বিষয় মেনে নিয়ে তিনি হ্যাপিকে বিয়ে করে জীবন সঙ্গীনি করতে আগ্রহী।

তিনি আরো বলেন, ‘আমি হ্যাপির পাশে দাঁড়াতে চাই। ‘কেন হ্যাপি অসহায়ের মত আত্মহত্যা করবেন? তিনিও তো একজন মানুষ। তারও স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে।

তিনি বলেন, হ্যাপি রাজি থাকলে যেকোন সময় নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে পারে- রাজা সায়মন, কচুয়াবহর, ফেঞ্চুগঞ্জ-৩১১৭, সিলেট। মোবাইল : ০১৭৩৬-৮৫১০৯৯

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় মামলা দায়ের করেছিলেন নাজনীন আক্তার হ্যাপি। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার অভিযোগে নিজে বাদী হয়ে গত বছরের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন তিনি। হ্যাপী যদি রাজী হোন তবে এটি হবে রাজা সায়মনের দ্বিতীয় বিয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025