শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮

দেশে গণতন্ত্রের কবর হয়েছে

দেশে গণতন্ত্রের কবর হয়েছে

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের কবর হয়েছে। দেশে এখন জ্বালাও-পোড়াও রাজনীতি চলছে। মরছে সাধারণ মানুষ। সর্বত্রই বাড়ছে অস্থিতিশীলতা, কোথাও শান্তি নেই। রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, গণতন্ত্রের জন্য ক্ষমতা ছেড়েছি। কিন্তু তারপরও দেশে এখন পর্যন্ত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার ক্ষমতায় গেছে তারা গণতন্ত্রের কথা মুখে বললেও কাজে গণতন্ত্র দেখায়নি। তিনি আরও বলেন, একমাত্র জাতীয় পার্টির ৯ বছর ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র ছিল। এ সময় বিরোধী দল গণতন্ত্রকে অস্বীকার করে নতুন গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন করেছে। জনগণের কথা ভেবে গণতন্ত্রের জন্য আমি ক্ষমতা ছেড়েছি। আজ কি দেখছি। ক্ষমতার জন্য আওয়ামী লীগ ও বিএনপির লড়াই। একজন আন্দোলনের নামে মানুষ মারছে, অপর জন সহিংসতা বন্ধ করতে ক্রসফায়ার করে মানুষ মারছে।

দুই নেত্রীর উদ্দেশে এরশাদ বলেন, দেশের দুই নেত্রী জনগণের কথা ভাবে না, বিচার মানে না। দুই দলেরই দাবি, তালগাছ আমার। এরশাদ আরও বলেন, আমার শাসন আমলে দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে ছিল। সে সময় জিনিসপত্রের দামও ছিল সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে। মানুষ রাত দিন নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারত। কিন্তু এখন মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে না। এসব কারণে দুই দলকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। তারা চায় জাতীয় পার্টির সরকার। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আমাদের দল গোছানোর কাজ শুরু হয়েছে।

তিনি জাপার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। জনগণকে বোঝাতে হবে জাতীয় পার্টির সরকার উন্নয়নের। এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026